সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরগুনায় শিশু সন্তানকে ধর্ষণ অভিযোগে বাবা গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি:: বরগুনার সদর উপজেলার ফুলঢলুয়া গ্রামের শিশু সন্তানকে ধর্ষণ অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ মাসের অধিক সময় ধরে মেয়েকে রীতিমত যৌন নির্যাতন চালিয়ে আসছিল রফিক ওরফে মিলন নামের এই ব্যক্তি। সর্বশেষ গতকাল শুক্রবার রাতে সে আবারও মেয়েকে ধর্ষণ করে। এই বিষয়টি তার স্ত্রী শিশুটির মা থানায় অবহিত করলে পুলিশ গিয়ে রফিককে গ্রেপ্তার করে। রাতেই এই ঘটনায় একটি মামলা করেছেন ভুক্তভোগী শিশুর মা।
রফিক বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া গ্রামের মরহুম আবদুল খালেকের ছেলে।

মামলার বাদী ও ভুক্তভোগী শিশুর মা সাংবাদিকদের বলেন- ‘গত দুই মাসেরও বেশি সময় ধরে আমার চার বছরের মেয়ের সঙ্গে আমার স্বামী প্রায়ই পাশবিক আচরণ করতো। আমি তাকে নিষেধ করলেও তিনি এ নির্যাতন বন্ধ করেননি। আর বিষয়টি লোকলজ্জার ভয়ে কাউকে বলতেও পারিনি। আমার স্বামীর এমন ধারাবাহিক অনৈতিক ও পৈশাচিক কর্মকাণ্ডে আমি নিজেও লজ্জিত ও বিব্রত ছিলাম।’

তিনি আরও বলেন- শুক্রবার রাতে আমার স্বামী আবারও আমার শিশুকন্যার সঙ্গে পাশবিক আচরণের পাশাপাশি নির্যাতন করেন। তাই আমার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি মামলা করেছি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘নিজের শিশু কন্যাকে পাশবিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হলে আসামি রফিক ওরফে মিলনকে আমরা গ্রেপ্তার করি। তাকে আজ আদালতে হাজির করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় শিশু সন্তানকে ধর্ষণ অভিযোগে বাবা গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০