সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ধর্ষণের শিকার গৃহকর্মীর সন্তান প্রসব। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বিভিন্ন ধরনের ভয়ভীতি ও বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন গৃহকর্মী। বিষয়টি জানার পর কৌশলে একাধিক হাসপাতালে নিয়েও গর্ভপাত করাতে ব্যর্থ হয় ধর্ষক। পরবর্তীতে অসহায়ত্বের সুযোগে নিজ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। গত ২১ অক্টোবর রাতে ধর্ষিতা গৃহকর্মী একটি পুত্র সন্তান প্রসব করেন। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরআলগী গ্রামের।
শনিবার সকালে স্বামী পরিত্যাক্তা দুই সন্তানের জননী ওই গৃহকর্মী জানান, একই উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের হানিফ আকনের বাসায় দীর্ঘদিন থেকে সে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলো। তার অসহায়ত্বের সুযোগে গৃহকর্তার পুত্র রাসেল আকন তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায়ই তাকে ধর্ষণ করে আসছিলো। এসে তিনি (গৃহকর্মী) অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

বিষয়টি জানার পর সম্মান হারানোর ভয়ে বিষপান করে আত্মহত্যা করেন ধর্ষক রাসেলের পিতা হানিফ আকন।

পরবর্তীতে ওই গৃহকর্মীর গর্ভপাত করানোর জন্য ধর্ষক রাসেল কৌশলে বিভিন্ন হাসপাতালে নিয়ে ব্যর্থ হয়ে অবশেষে নিজ বাড়ি থেকে তাকে (গৃহকর্মী) তাড়িয়ে দেয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে কতিপয় প্রভাবশালীদের মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে পুরো ঘটনাটি ধামাচাঁপা দেয়ার চেষ্টা করে ধর্ষক রাসেল। এরইমধ্যে গত ২১ রাতে নিজ বাড়িতে ধর্ষিতার গর্ভে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করে।

অসহায় গৃহকর্মী তার পুত্র সন্তানের পিতৃ পরিচয়ের জন্য বিভিন্ন মানবাধিকার সংগঠন ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণের শিকার গৃহকর্মীর সন্তান প্রসব। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০