সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইমরান খান বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: পাকিস্তানের করাচিতে বিরোধী পক্ষের হাজার হাজার কর্মী ইমরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। বিরোধীদের অভিযোগ, ২০১৮ সালের কারচুপির নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতায় ক্ষমতায় বসেছেন সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান।
সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করার জন্য গত মাসে নয়টি প্রধান বিরোধী দল ‘পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট’ (পিডিএম) নামের একটি প্লাটফর্ম গড়ে তোলে। গত তিন দিনের মধ্যে তারা দ্বিতীয়বারের মতো বিক্ষোভ করলো।

ক্ষমতায় থেকে বিভিন্নভাবে সমালোচিত হচ্ছেন ইমরান খান। অভিযোগ উঠেছে, তিনি গণমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছেন, ভিন্নমতের মানুষ, সমালোচক ও বিরোধীরা বিভিন্নভাবে বাধার মুখে পড়েছেন, নির্যাতিত হয়েছেন।

তিন বারের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা ও রাজনৈতিক উত্তরাধিকারী মরিয়ম নওয়াজ সমাবেশে বলেন, “আপনি মানুষের কাছ থেকে চাকরি ছিনিয়ে নিয়েছেন। আপনার আমলে মানুষ দুই বেলা দুমুঠো খাবারও পায় না। ”

সোমবার ভোরের দিকে পুলিশ তার স্বামীকে ছিনিয়ে নিয়েছিল।

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের অভিযোগের পরে মরিয়ম নওয়াজের স্বামী মুহাম্মদ সাফদারকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে রাজনৈতিক স্লোগান তুলেছিলেন।

নওয়াজ সোমবার সকালে টুইট করেন, “আমি করাচিতে যে হোটেলে আছি, সেখানে পুলিশ এসে আমার ঘরের দরজা ভেঙে ক্যাপ্টেন সাফদারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ”

রোববার সমাবেশে বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টোও বক্তব্য দেন। তিনি বলেন, “আমাদের কৃষকদের ঘরে ক্ষুধা আছে… আমাদের যুবকরা হতাশ। ”

পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইমরান খান বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০