সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কেটে গেছে নিম্নচাপ, নভেম্বরেই শীতের আগমন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নিম্নচাপ কেটে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে কমে গেছে বৃষ্টিপাত। সে সঙ্গে সমুদ্রবন্দরে দেওয়া সতর্ক সংকেতও নামিয়ে ফেলতে বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে সারাদেশে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলেও তা শনিবার (২৪ অক্টোবর) থেকে কিছুটা কমে গেছে। তবে রোববারও কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।
বৃষ্টিপাত কমে যাওয়ায় এখন থেকে রাতের তাপমাত্রা ভোরের দিকে ধীরে ধীরে কমে আসতে শুরু করবে। নভেম্বরের মাঝামাঝি থেকে সারাদেশে শীতের আগমন ঘটবে বলেও জানিয়েছে আবহাওয়ায় অফিস।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি গভীর নিম্নচাপটি শুক্রবার পশ্চিম-খুলনা উপকূল অতিক্রম করে। শনিবার সকাল ৬টায় এটি গাজীপুর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছিল। এটি আরও দুর্বল হয়ে বিলীন হচ্ছে। সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে দেওয়া সতর্ক সংকেতও নামিয়ে ফেলা হয়েছে।
রোববারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ১৬৭ মিলিমিটার। এ সময় ঢাকায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেটে গেছে নিম্নচাপ, নভেম্বরেই শীতের আগমন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০