সংবাদ শিরোনাম ::
কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা

কুষ্টিয়ায় দুই বোনের আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কুষ্টিয়ায় দৌলতপুরে আপন চাচাতো দুই বোনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া কামারপাড়া এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো একই এলাকার মুয়াজ্জেম সর্দারের মেয়ে এসএসসি পরীক্ষার্থী মুক্তা (১৫) ও তার চাচাতো বোন মুন্তাজ আলী সর্দারের মেয়ে রুমা (২৫)। এরা দু’জনই শুক্রবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুক্তার খালাতো বোনের ধর্ষণ মামলার সহযোগী আসামি ছিল মুক্তা। এ নিয়ে শুক্রবার দুপুরে মুক্তা ও ওই ধর্ষিতার মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরই জের ধরে রাগে ও ক্ষোভে পড়ে দুপুর ১২টার দিকে মুক্তা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মিরপুরে বিয়ে হওয়া রুমা শুক্রবার সকালে আড়িয়া কামারপাড়ায় বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর নিজ বাড়িতে মুক্তাকে আশ্রয় দেওয়ার কারণে সেও ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে।

মুক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সংবাদ শুনার পর পরই রুমাও দুপুর ১টার দিকে তার বড় ভাইয়ের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গলায় ফাঁস দিয়ে দুই বোনের আত্মহত্যার খবর শুনে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

দুই বোনের আত্মহত্যার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, মামলা সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের জের ধরে আপন চাচাতো দুই বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুষ্টিয়ায় দুই বোনের আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০