সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

মুখে গামছা বেঁধে ভাতিজিকে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০ ২৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: গাইবান্ধা সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সদর উপজেলার খামার টেংগরজানী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত লিয়ন মিয়া ওই গ্রামের সাহেব মিয়ার ছেলে। তিনি নির্যাতিতা কিশোরীর সম্পর্কে চাচা হন।

ওই শিক্ষার্থীর স্বজনরা অভিযোগ করেন, প্রতিবেশী লিয়ন মিয়া সম্পর্কে চাচা হলেও দীর্ঘদিন থেকে মেয়েটিকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। লিয়নের পরিবারকে একাধিকবার এ বিষয়টি জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

মঙ্গলবার রাতে নিজ বাড়িতে বিদ্যুৎ না থাকায় মেয়েটি পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ওৎ পেতে থাকা লিয়ন তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী মামুন মিয়ার একটি নির্মাণাধীন ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ সময় মেয়েটি চিৎকার করতে চাইলে তার মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। ধর্ষণের পর এ ঘটনা কাউকে না জানাতে মেয়েটিকে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায় লিয়ন।

পরে মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে কান্নাকাটি করলে ঘটনাটি জানতে পারে তার পরিবার। আহত অবস্থায় মেয়েটিকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, এ ঘটনায় নির্যাতিতা মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিয়নকে ধরতে পুলিশি অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুখে গামছা বেঁধে ভাতিজিকে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০