সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বানারীপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টাঃ লম্পটকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ১৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি/
বরিশালের বানারীপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে রাসেল মুন্সী নামের এক লম্পটকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মামা মনির হোসেন মুন্সী বাদী হয়ে বানারীপাড়া থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে আসামী রাসেল মুন্সীকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে ১৭ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের পশ্চিম সৈয়দকাঠি গ্রামের ফরিদ মুন্সীর মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী (৯) পার্শ্ববর্তী নানা বাড়ি যাওয়ার পথে একই এলাকার মাহাবুব মুন্সীর ছেলে রাসেল মুন্সী(২৭) শশা খাওয়ানোর কথা বলে রাস্তার পাশের বাগানে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই শিশু লম্পট রাসেলকে ধাক্কা মেরে দৌড়ে বাড়িতে গিয়ে বাবা-মায়ের কাছে ঘটনা খুলে বলে। এ ঘটনার পর থেকে রাসেল গাডাকা দেয়। ১৯ অক্টোবর সোমবার বিকালে তাকে এলাকায় পেয়ে ওই ছাত্রীর মামা মনির হোসেন মুন্সীর নেতৃত্বে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে ইউপি চেয়ারম্যান আঃ মন্নান মৃধা বিষয়টি বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিনকে জানালে তিনি এসআই মোক্তার হোসেনকে সেখানে পাঠিয়ে রাসেল মুন্সীকে আটক করে থানায় নিয়ে আসেন। ওই দিন রাতেই শিশুটির মামা মনির হোসেন মুন্সী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন এবং শিশুটিকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। প্রসঙ্গত ওই শিশু এবং লম্পট রাসেল মুন্সী সম্পর্কে মামা-ভাগ্নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টাঃ লম্পটকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৪:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০