সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

চট্টগ্রামে পুলিশের স্ত্রীকে হোটেলে নিয়ে ধ’র্ষণ করলেন ২ ট্রাফিক পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ৬১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক
পুলিশে চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামে এক কনস্টেবলের স্ত্রীকে ধ’র্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতারর করেছে পুলিশ। এ ছাড়া নির্যাতনের শিকার ওই তরুণীকেও (২২) উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মহব্বত আলী (২৮) ও শাহাদাত হোসেন রাজু (৩১)। তারা সম্প্রতি বরখাস্ত হওয়া ট্রাফিক পুলিশের সদস্য (টিএসআই) কাসেমের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।

এ তথ্য নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ দাশ জানান, চাকরি দেওয়ার কথা বলে রাঙ্গামাটি থেকে ওই তরুণীকে চট্টগ্রাম নিয়ে আসে একটি চক্র। তাকে একটি বাসায় আটকে রেখে ধ’র্ষণ করা হয়।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া জানান, ওই তরুণী এক পুলিশ কনস্টেবলের স্ত্রী। স্বামীর সঙ্গে বিরোধের সুযোগ নিয়ে আসামি শাহাদাত হোসেন রাজু তাকে পুলিশের চাকরিসহ বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়ে তার সঙ্গে নিয়ে আসেন এবং কিছুদিন আগে নগরীর আগ্রাবাদ এলাকার একটি আবাসিক হোটেল নিয়ে ধ’র্ষণ করেন। পরে শাহাদাত তার বন্ধু মো. মহব্বত আলীর কাছে ওই তরুণীকে রেখে আসেন।

শাহাদাত হোসেন রাজু জানান, মহব্বত আলী ওই তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় বাসা খুঁজতে থাকেন। গতকাল সোমবার ঈদগাঁ ঝর্ণা পাড়া এলাকায় বাসা খুঁজতে গিয়ে এলাকার নারীদের ওই তরুণী তার কাহিনী বলে দেন। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ও মো. মহব্বত আলীকে গ্রেফতার করে।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, মহব্বতের স্বীকারোক্তিতে কৌশলে তাকে দিয়ে ফোন করিয়ে রাতে নগরীর ডবলমুরিং থানার চারিয়া পাড়া এলাকা থেকে রাজুকে গ্রেফতার করা হয়।

সূত্র-বার্তাবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামে পুলিশের স্ত্রীকে হোটেলে নিয়ে ধ’র্ষণ করলেন ২ ট্রাফিক পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০