সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

সাতক্ষীরায় ব্যাংকের সিল ও বিআরটিএ’র নকল রশিদসহ দালাল চক্রের ৩ সদস্য আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক: সাতক্ষীরায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিআরটিএ’র অভিযানে এনআরবিসি ব্যাংকের নকল সিল ও ড্রাইভিং লাইসেন্সর ফি জমা দেওয়ার নকল রশিদসহ দালাল চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহার নেতৃত্বে অভিযানে তাদের আটকের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার কোরবান গাজীর পুত্র তুহিন ইসলাম, পলাশপোল সবুজবাগ এলাকার সাবুর আলীর পুত্র আবু সাঈদ, বেতলা এলাকার মোকবের আলীর পুত্র দেলোয়ার হোসেন।
বিআরটিএ’র সহকারী পরিচালক এ.এস.এম ওয়াজেদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে একটি দালাল চক্র ভুয়া রশিদ বানিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জজ কোর্টের উত্তর পাশে তুহিন কম্পিউটারের দোকানে রবিবার বিকালে অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্সর ফি জমা দেওয়ার নকল রশিদ ও এনআরবিসি ব্যাংকের নকল সিলসহ তিন জনের সংঘবদ্ধ একটি দালাল চক্রকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের নামে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বোরহান উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরায় ব্যাংকের সিল ও বিআরটিএ’র নকল রশিদসহ দালাল চক্রের ৩ সদস্য আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০