সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

মা ইলিশ রক্ষায় সন্ধ্যা নদীতে এমপি শাহে আলমের অভিযান…..

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া ও উজিরপুরে সন্ধ্যা নদীতে ‘ডিমওয়ালা’ মা ইলিশ রক্ষায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহে আলম নিজেই অভিযানে নেমেছেন। সন্ধ্যা ও এর শাখা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের মহোৎসব চলার খবর পেয়ে তিনি ১৯ অক্টোবর সোমবার দিনভর বানারীপাড়ার নলশ্রী,দিদিহার,মসজিদবাড়ি,কালিরবাজার,মীরের হাট,জিরারকাঠি ও চিরাপাড়া এবং উজিরপুরের চতলবাড়ি,চৌধুরীরহাট,লস্করপুর,দাসেরহাট ও শিকারপুর সহ বিভিন্ন এলাকার সন্ধ্যা নদীতে স্পীডবোট নিয়ে অভিযান চালান। এসময় সাড়ে ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ হেলাল উদ্দিন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন প্রমুখ। প্রসঙ্গত গত বছর সংসদ সদস্য মোঃ শাহে আলমের নেতৃত্বে সন্ধ্যা নদীতে ব্যাপক অভিযান পরিচালিত হওয়ায় এবছর নদীতে রেকর্ড সংখ্যক ইলিশ পাওয়া যায়। ফলে জেলে ও ক্রেতাদের মুখে হাসি ফোটে। আগামী বছরও যাতে রেকর্ড সংখ্যক ইলিশ উৎপাদন হয় সে কারনে প্রজননক্ষম সময়ে ডিমওয়ালা মা ইলিশ নিধন বন্ধে সংসদ সদস্য শাহে আলম গত বছরের ন্যায় এবারও অভিযানে নেমেছেন। এর আগে নিষেধাজ্ঞা শুরুর পূর্বে তিনি নদীর তীরবর্তী সৈয়দকাঠি,চাখার ও বানারীপাড়া সদর ইউনিয়নের জেলেদের সঙ্গে সচেতনতামূলক পৃথক তিনটি মতবিনিময় সভা করেছেন। এ প্রসঙ্গে জনবান্ধব সংসদ সদস্য মোঃ শাহে আলম বলেন একটি মা ইলিশ লাখো ইলিশের জন্ম দেয়। বিশ্বের উৎপাদিত ইলিশের ৮৬ ভাগ এ বছর বাংলাদেশের নদ-নদীতে উৎপাদিত হয়েছে। প্রজননক্ষম সময়ে ইলিশ নিধন বন্ধে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের ফলে আমাদের এ অর্জন অব্যাহত রাখতে হবে। জাতীয় এ সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এদিকে ইলিশ রক্ষায় সন্ধ্যা নদীতে অভিযানের নেতৃত্ব দেওয়ায় সংসদ সদস্য মোঃ শাহে আলমকে বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন।##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা ইলিশ রক্ষায় সন্ধ্যা নদীতে এমপি শাহে আলমের অভিযান…..

আপডেট সময় : ১১:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০