সংবাদ শিরোনাম ::
পুলিশের চোখ ফাঁকি দিতে দামি লাগেজে ইলিশ! আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে

ডেক্স প্রতিবেদক:: পুলিশের চোখ ফাঁকি দিতে কৌশলের অংশ হিসেবে এবার দামি লাগেজে মা ইলিশ পরিবহনের অভিযোগে মিথুন খান নামের একজনকে আটক করা হয়েছে। এ সময় ৫০ কেজি মা ইলিশ উদ্ধার করে পুলিশ। সোমবার সকাল মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকা থেকে মিথুনকে আটক করা হয়। আটক মিথুন জেলা সদরের জাজিরা কুঞ্জনগর গ্রামের আব্দুল বাতেন খানের ছেলে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, সোমবার সকাল ৯টার দিকে দামি লাগেজে ভরে মা ইলিশ পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খাসকান্দি থেকে ৫০ কেজি মা ইলিশসহ মিথুনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিথুনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন মুন্সীগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিন।


























