সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ বরিশালের গৌরনদীতে”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০ ২২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। শনিবার সকাল ১০টায় গৌরনদী ৯ নং বিট কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গৌরনদী মডেল থানা কর্তৃক আয়োজিত সমাবেশে বিভিন্ন বিট পুলিশিং কমিটির সদস্যরা অংশ নেন এবং নারী নির্যাতনবিরোধী আলাদা আলাদা শোভাযাত্রা নিয়ে এই সমাবেশে যোগ দেন তারা।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নাইমুল হক। তিনি বলেন, আমরা বরিশালের মাটিতে ধর্ষণ ও নারী নির্যাতনের মত জঘন্যতম ঘটনা ঘটতে দেব না। আমরা সবার সহযোগিতা চাই।আমাদের সন্তানদের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে তাদের খারাপ কাজ থেকে দূরে সরিয়ে আনতে হবে। তাহলে সমাজ হবে অপরাধমুক্ত।
এছাড়াও একযোগে উপজেলার ১০টি বিট পুলিশিং কার্যালয়ে এ সমাবেশ অনুষ্টিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ বরিশালের গৌরনদীতে”

আপডেট সময় : ১০:৪০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০