সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

বানারীপাড়ায় ডিমওয়ালা মা ইলিশ শিকারের বিরুদ্ধে ইউএনও’র জিরো টলারেন্স ঘোষণা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ২২ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ সময়ে ডিমওয়ালা মা ইলিশ শিকারের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান ঘোষণা করেছেন। নিষেধাজ্ঞা চলাকালীণ সময়ে যারা সন্ধ্যা ও এর শাখা নদীতে ইলিশ শিকারের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন একটি ‘ডিমওয়ালা’ মা ইলিশ লাখো ইলিশের জন্ম দেয়। দেশের আমিষের চাহিদা পূরণের পরেও ইলিশ বিদেশে রপ্তানী করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি।গত কয়েক বছর ধরে প্রজনন মৌসুমে ইলিশ নিধন বন্ধ থাকায় সাম্প্রতিক সময়ে ইলিশের উৎপাদন সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ অর্জন ধরে রাখতে সবাইকে লোভের উর্ধ্বে ওঠে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় ভূমিকা রাখতে হবে। এ ব্যপারে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন। এ প্রসঙ্গে তিনি আরও জানান নিষেধাজ্ঞা চলাকালীণ সময়ে নদীতে শুধু ইলিশই নয় সকল প্রকার মাছ শিকার,বিক্রয়-ক্রয়,বহন ও মজুদও নিষিদ্ধ। এর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত প্রজননক্ষম সময়ে ইলিশ শিকার বন্ধে জেলে ও স্থানীয়দের সচেতন করার জন্য ইতোমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে উপজেলার চাখার,সদর ও সৈয়দকাঠি ইউনিয়নে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম প্রধান অতিথি ছিলেন।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ডিমওয়ালা মা ইলিশ শিকারের বিরুদ্ধে ইউএনও’র জিরো টলারেন্স ঘোষণা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০