বাড়িতে ছেলে না থাকায় বউকে একা পেয়ে ধর্ষণ করলো শ্বশুর। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ ২০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: এবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক শ্বশুরের বিরুদ্ধে ছেলের বউকে একা পেয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শ্বশুরসহ দুইজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সোমবার রাতে উপজেলার সলিমগঞ্জ ইউপির বাড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আসামিরা হলেন- শ্বশুর কালা মিয়া ও তার সহযোগী আবু সাঈদ।
নবীনগর থানার ওসি (তদন্ত) রুহুল আমীন সাংবাদিকদের বলেন, তিন মাস আগে কালা মিয়ার ছেলে সুজন মিয়া ভুক্তভোগী মেয়েকে বিয়ে করেন। রোববার রাতে ছেলের বাড়িতে না থাকায় বউকে একা পেয়ে রাতভর ধর্ষণ করেন শ্বশুর কালা মিয়া। এ ঘটনা ফাঁস হলেই অভিযুক্ত শ্বশুর ও তার সহযোগীকে আটক করে পুলিশ।
তিনি আরো বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পর আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশদেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’


























