সংবাদ শিরোনাম ::
বরিশালের গৌরনদীতে সোহাগ হাওলাদার নামে এক চোর গ্রেফতার”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ ৩২৮ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের গৌরনদী উপজেলার রাজাপুর এলাকা থেকে সোহাগ হাওলাদার (২৫) নামের এক চোরকে আটক করেছে থানা পুলিশের সদস্যরা।
গৌরনদী মডেল থানার এসআই অহিদুল ইসলাম জানান, গত কয়েকদিনের ব্যবধানে টরকী এলাকায় কয়েকটি চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলার রাজাপুর এলাকা থেকে আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদার (২৫) কে আটক করা হয়। দুপুরে আটককৃতকে চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। সোহাগের বিরুদ্ধে পূর্বেও চুরি মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


























