র্যাব- এর অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:৫০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন
র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।গত ০৯ অক্টোবর ২০২০ তারিখ বরিশাল মহানগরীর বিমান বন্দর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর বিমান বন্দর থানাধীন ক্ষুদ্রকাঠী সাকিনস্থ ধৃত আসামী মোঃ সাইফুল ইসলাম এর বসত বাড়ীর শয়ন কক্ষের মধ্যে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি গত ০৯ অক্টোবর ২০২০ তারিখ আনুমানিক ২০.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ আবুল হোসেন(৪৫), পিতাঃ আমজেদ হোসেন হাওলাদার, সাং- ইদিলকাঠী, থানাঃ বাবুগঞ্জ, জেলাঃ বরিশাল, (২) মোঃ সাইফুল ইসলাম(২৫), পিতাঃ মৃত আদম আলী খান, সাং- ক্ষুদ্রকাঠী, থানাঃ বিমান বন্দর, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ৪৫৫ (চারশত পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মদক বিক্রয়ের নগদ ৩০০ (তিন শত) টাকা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশার মহনগরীর বিমান বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























