সংবাদ শিরোনাম ::
চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক!

যুবককে বাসায় এনে স্ত্রীকে ধর্ষণ করাতেন স্বামী! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ২৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বামীর সহযোগিতায় স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে এক যুবক। স্বামীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনে ভুক্তভোগী গৃহবধূ মামলা করলে পুলিশ শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে ওই স্বামীকে গ্রেপ্তার করেছে। তবে অভিযুক্ত যুবক এখনও পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৯ মাস আগে তাঁদের বিয়ের কয়েক মাস পর থেকে ওই গৃহবধূর স্বামী তাঁর এক পরিচিত যুবককে বাড়িতে আনতে শুরু করেন। প্রায়ই ওই যুবক গৃহবধূকে স্বামীর সামনেই যৌন হয়রানি করলেও প্রতিবাদ করতেন না। উল্টো তার স্বামী ওই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে এতে রাজি না হওয়ায় তাকে প্রায়শই নির্যাতন করা হতো। পরে ওই যুবককে দিয়ে স্বামী তাঁকে ধর্ষণ করান। যুবকটি যখন ঘরে স্ত্রীকে ধর্ষণ করতেন, তখন স্বামী ঘরের বাইরেই দাঁড়িয়ে থাকতেন। এভাবে একাধিকবার ওই যুবক তাঁকে ধর্ষণ করেন। সর্বশেষ গত মঙ্গলবার রাতে ওই যুবক তাঁকে ধর্ষণ করেন।

গত বৃহস্পতিবার ওই গৃহবধূ বাবার বাড়িতে যান। সেখানে তাঁর ভাবিকে বিষয়টি খুলে বলেন। পরে তাঁর ভাবির সহযোগিতায় গত বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে স্বামীকে গ্রেপ্তার করে। তবে ওই যুবক পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওই যুবক তাঁর স্বামীর বন্ধু নয়। তবে তাঁর স্বামীর ঘনিষ্ঠ ছিলেন। স্বামীর সহযোগিতায় ওই যুবক গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেছিলেন। ধর্ষণের সময় স্বামী ঘরের বাইরে পাহারায় ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার স্বামী এসব বিষয় স্বীকার করেছেন। স্ত্রীকে দিয়ে দেহব্যবসা করাতেই তিনি এ কাজ করেছেন। এ ঘটনায় ওই গৃহবধূ নিজে বাদী হয়ে স্বামীসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁকেও গ্রেপ্তার করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুবককে বাসায় এনে স্ত্রীকে ধর্ষণ করাতেন স্বামী! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০