সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বরিশালে ধর্ষণচেষ্টা মামলার আসামিদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: বরিশালের উজিরপুরে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। স্থানীয় গুঠিয়া ইউনিয়নের কাকরধারী গ্রামে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামি দুই ভাইকে বৃহস্পতিবার রাতে ধরতে গেলে উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ও এএসআই নুরুল ইসলামের ওপর তারাসহ পরিবারের লোকজন একত্রিত হয়ে অতর্কিত হামলা করে। খবর পেয়ে থানা পুলিশের ওসি পরক্ষণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই সকলের চোখ ফাঁকি দিয়ে অভিযুক্ত সহোদর সুমন ও সুজন পালিয়ে যায়। রাতে দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
থানা পুলিশ সূত্র জানায়- স্থানীয় কাকরধারী গ্রামের বাসিন্দা ও উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজছাত্রীর বাবা মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে গত মঙ্গলবার পড়শী দুই ভাই সুমন ও সুজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত এসআই নিজাম উদ্দিন অপস্থ অপর কর্মকর্তা এএসআই নুরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্তদের বাসার উদ্দেশে যান। এবং বাসায় পৌছে অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তারও করেন। কিন্তু এতেই ঘটে বিপত্তি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই ভাইকে গ্রেপ্তার করে হাতকড়া পরানোর সময় তাদের পরিবারের সদস্যরা একত্রিত হয়ে পুলিশের ওপর হামলে পড়ে। একপর্যায়ে তারা লাঠিসোঠা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গ্রেপ্তার দুজনকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় হামলায় পুলিশ কর্মকর্তা নিজাম উদ্দিন ও নুরুল ইসলাম আহত হন। খবর পেয়ে থানার ওসি বিপুল সংখ্যক পুলিশ নদস্যকে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্ত দুই ভাইসহ হামলাকারীরা পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

স্থানীয় একটি সূত্রের দাবি, এই হামলায় দুই পুলিশ কর্মকর্তা ছাড়াও তাদের সাথে অভিযানে অংশ নেওয়া দুই কনস্টেবলও আহত হয়েছেন। কিন্তু তাদের অবস্থা অতটা গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি না করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যদিও থানা পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোন খবর নিশ্চিত হওয়া যায়নি।

এসআইসহ দুই পুলিশ কর্মকর্তা হামলায় আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। সেই সাথে ছিনিয়ে নেয় কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামি দুই ভাইকে।

এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৫ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেছে পুলিশ। পুলিশ পুর্বের ধর্ষণচেষ্টাসহ উভয় মামলার আসামিদের গ্রেপ্তারে মাঠে নেমেছে, জানান ওসি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ধর্ষণচেষ্টা মামলার আসামিদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত।

আপডেট সময় : ০৯:২৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০