সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ধর্ষণ মামলায় ৪ শিশু গ্রেপ্তারের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও ওসিকে হাইকোর্টে তলব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ৪৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক
ধর্ষণ মামলায় ৪ শিশু গ্রেপ্তারের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও ওসিকে হাইকোর্টে তলব
উচ্চ আদালতের নির্দেশে বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেফতার চার শিশুকে আজ শুক্রবার তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে, রাতের মধ্যেই যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে শিশুদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন উচ্চ আদালত। একইসঙ্গে বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)কে তলব করেছেন হাইকোর্ট। আগামী রোববার (১১ অক্টোবর) সশরীরে তাদেরকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

টিভিতে প্রচারিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি মো.মজিবুর মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়্যাল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (৮অক্টোবর)’ রাতে এ আদেশ দেন।

এর আগে, বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় চার নাবালক শিশুকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। তবে পূর্ব শত্রুতার জের ধরে ধর্ষণের অভিযোগ তুলে ওই শিশুদের ফাঁসানো হয়েছে বলে দাবি করেছিল তাদের স্বজনরা। গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ছয় বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, মামলার আসামিরা ওই শিশুটির খেলারসাথী। ৪ অক্টোবর বিকেলে বাগানের মধ্যে খেলার সময় তাকে তিন আসামির সহ‌যোগিতায় এক আসামি ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণ মামলায় ৪ শিশু গ্রেপ্তারের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও ওসিকে হাইকোর্টে তলব

আপডেট সময় : ০৪:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০