সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পিস্তল কিনে ফেসবুকে ছবি দিলেন এমপি! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু পিস্তল কিনে ফেসবুকে ছবি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বগুড়ায় সর্বস্তরে এ নিয়ে সমালোচনা শুরু হয়।

জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রেজাউল করিম বাবলু তার ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট করেন। ছবিটি অনেকেই সংগ্রহে রেখেছেন। ছবি নিয়ে সমালোচনা শুরু হলে পরে তিনি তা সরিয়ে নেন।
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬-এর অনুচ্ছেদ ২৫-এর (ক) তে বলা হয়েছে, কোনো ব্যক্তি তার লাইসেন্স করা অস্ত্র আত্মরক্ষার জন্য বহন বা ব্যবহার করতে পারবেন। তবে, অন্যের ভীতি বা বিরক্তির কারণ হতে পারে, এমনভাবে প্রদর্শন করতে পারবেন না।
এ নির্দেশনা অমান্যকারী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনেও বলা হয়েছে।
এই বিষয়ে বগুড়া-৭ আসনের সংসদ রেজাউল করিম বাবলু গণমাধ্যমকে বলেন, ‘ছবিটি আমি আপলোড করিনি।’
নিজের ফেসবুক অ্যাকাউন্ট নেই জানিয়ে তিনি বলেন, ‘আমার ফেসবুকে কোথায় পেলেন? গত পরশু (বুধবার) গুলশানে ‘আলী আর্মস’ নামক একটি দোকানে অস্ত্র দেখতে যাই। সেখান থেকে আমি একটি অস্ত্র কিনি। সেই ছবি হয়তো আমার কোনো ছেলেপেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে থাকতে পারে।’
বাবলু বলেন, যে অস্ত্রের কথা আপনি বলছেন আমি সেই অস্ত্র কিনিনি, অন্য একটা কিনেছি। খুব সম্প্রতি আমি অস্ত্রের লাইসেন্স পেয়েছি।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন রেজাউল করিম বাবলু। তখন এই আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল হলে বিএনপি থেকে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। নির্বাচনের একদিন আগে বিএনপির সমর্থন পায় রেজাউল করিম বাবলু। তবে বিএপির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিস্তল কিনে ফেসবুকে ছবি দিলেন এমপি! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০