সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে ৩ বছরের শিশু ধর্ষণকারী টাঙ্গাইলে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে ধর্ষক জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সে।

পরে বিকেলে র‌্যাব-১৪ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন।

তিনি জানান, গত ৪ অক্টোবর তারাকান্দা উপজেলার রামপুর চারিয়া এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে চিপস দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে জাহাঙ্গীর। ঘটনার পরপরই শিশুটি তার মাকে বিষয়টি জানায় ও কান্নাকাটি করতে থাকে। পরবর্তীতে ওই শিশুটি রাতে ব্যথায় চিৎকার ও কান্নাকাটি করলে তার মা স্থানীয় চারিয়া বাজারের এক পল্লী চিকিসককে এনে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ৬ অক্টোবর তারাকান্দা থানায় ওই ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন শিশুটির মা।

তিনি আরও জানান, ঘটনা জানার সাথে সাথে র‌্যাব-১৪ এর একটি দল ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে। বৃহস্পতিবার সকাল ৬ টায় চলমান অভিযানে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে মামলার একমাত্র ও প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহে ৩ বছরের শিশু ধর্ষণকারী টাঙ্গাইলে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০