র্যাব-এর অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০ ২২৩ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ০৫ অক্টোবর ২০২০ তারিখ ঝালকাঠি জেলার রাজাপুর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৫.২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন বাঘড়ী সাকিনস্থ মেসার্স ইউশা ফিলিং ষ্টেশন এর সামনে পাকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ০৫ অক্টোবর ২০২০ তারিখ আনুমানিক ১৬.২৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ আবু সাঈদ গালিব(২৫), পিতাঃ মৃত হানিফ হাওলাদার, সাং- দক্ষিন মনোহরপুর, থানাঃ রাজাপুর, জেলাঃ ঝালকাঠি, (২) মোঃ শিপন শেখ(৩৬), পিতাঃ আঃ জব্বার শেখ, সাং-রুপাতলী আদর্শ সড়ক, থানাঃ কোতয়ালী, বিএমপি, বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ২১৪ (দুই শত চৌদ্দ) পিস ইয়াবা ট্যাবলেট, এবং মাদক বিক্রয়ের নগদ – ২০০/- (দুই শত) টাকা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি নুর ইসলাম বাদী হয়ে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























