র্যাব- এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০২:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০ ১৪০ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।অদ্য ০৬ অক্টোবর ২০২০ তারিখ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৩.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন মধ্যম মহেশপুর সাকিনস্থ জনৈক জাকির বিশ্বাস এর বসত বাড়ীর পিছনে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ০৬ অক্টোবর ২০২০ তারিখ আনুমানিক ১৪.০৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোছাঃ পাখি আক্তার(২৭), পিতা- জাকির বিশ্বাস, স্বামী-মোঃ মামুন মোল্লা, সাং- মধ্যম মহেশপুর, থানা- বাকেরগঞ্জ, জেলা-বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৮৭০ (আটশত সত্তর) গ্রাম গাঁজা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আব্বাস উদ্দিন বাদী হয়ে বরিশার জেলার বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন


























