সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ছুরিকাঘাতে নিহত আদরের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ ছুরিকাঘাতে নিহত আদরের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পোস্টমর্ডেম শেষে লাশ নিয়ে মহানগরীর ভেরি পাড়ার মোড়ে এসে রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

এসময় নিহতের স্বজনরা দাবি করেন মামলায় এজাহারে যাদের নাম দেয়া হয়েছে তারা কেউই আসামি নয় পুলিশ প্রকৃত আসামিকে আড়াল করার চেষ্টা করছেন। তারা আরো দাবি করেন অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে মহানগরীর ভেরি পাড়ার মোড়ে বাকিতে পান-সিগারেট না পেয়ে রাজশাহী আদর (৩৮) নামে এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আদর ভেড়িপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আবদুল হান্নান বাদী হয়ে ছয় জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- কেশবপুর এলাকার বাবর আলীর ছেলে বাপ্পা রাজ (২৮) ও একই এলাকার মৃত আতাহার হোসেনের ছেলে রফিকুল ইসলাম দর্পন (৪৫)।
পুলিশ বলছে, মধ্যরাতে দোকানি আদরের কাছে বাকিতে পান-সিগারেট চেয়েছিলেন এলাকার কয়েকজন লোক। কিন্তু তাতে রাজি হননি আদর। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে দোকানিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। কিন্তু জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়।

মামলাটির তদন্ত করেছেন নগরীর রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান।
তিনি বলেন, এরইমধ্যে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এনিয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছুরিকাঘাতে নিহত আদরের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০