সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

বরিশালে তরুণীদের আটকে রেখে আবাসিক বাসায় দেহ ব্যবসা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ ২১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: চাকরি প্রলোভন দেখিয়ে বরিশাল নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের একটি ভবনের ফ্ল্যাটে তিন তরুণীকে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আটক তিনজন এবং ওই ভবনের মালিকের বিরুদ্ধে মানবপাচার আইনে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
আটকরা হলেন- ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া মো. আলী রানা ও তার স্ত্রী সাহানারা বেগম জেসমিন এবং তাদের সহযোগী দালাল আকাশ রহমান।

এছাড়া চারতলা ওই ভবনের মালিক সুইজারল্যান্ড প্রবাসী মো. সেলিমকেও মামলায় আসামি করা হয়েছে। আটক জেসমিন একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি। তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া তিন তরুণীর বাড়ি নগরীর বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের একটি ভবনের ফ্ল্যাটে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ওই তিন তরুণীকে উদ্ধার করেন। এসময় আটক করা হয় তিনজনকে। উদ্ধার হওয়ারা দরিদ্র পরিবারের। ভালো বেতনে বিউটিপার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ফ্ল্যাটে ডেকে এনে দেহ ব্যবসায় বাধ্য করা হয়।

পুলিশ জানায়- প্রায় তিন মাস ধরে তাদেরকে বাসাটিতে আটকে রাখা হয়েছিল। তাদের দিয়ে দেহ ব্যবসা করিয়ে টাকা উপার্জন করেছেন আটক তিনজন। তারা কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে তাদের লোকজন দিনরাত পাহারায় থাকেন। এ কারণে পালাতে ব্যর্থ হন। এ ঘটনায় আটক তিনজন ও ভবন মালিককে আসামি করে বিকেলে থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে তরুণীদের আটকে রেখে আবাসিক বাসায় দেহ ব্যবসা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০