সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

সন্তানের সামনেই মাকে গণধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ ২২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: এবার নারায়ণগঞ্জে সন্তানের সামনেই এক গৃহবধূকে (২৩) গণর্ধষণের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর স্বামীর বন্ধু মহসিন (৩৫) এবং রজমান (৩২) নামে দুইজনের মিলে তাকে ধর্ষণ করে। রোববার রাতে সিদ্ধিরগঞ্জে মিজমিজি সাহেবপাড়ার নতুন মহল্লা এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ বাদী হয়ে সোমবার বিকালে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই গৃহবধূর ছোট বোনকে নিয়ে তার স্বামী মুন্সীগঞ্জের সিরাজদি খা এলাকা থেকে চলে যায়। এরপর গৃহবধূ বিভিন্ন স্থানে তার স্বামী ও ছোট বোনকে খোঁজা-খুঁজি করতে থাকেন। রোববার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজির সাহেবপাড়ার নতুন মহল্লা এলাকায় তার স্বামী ও বোনকে খুঁজতে আসলে তার স্বামীর বন্ধু মহসিনের সঙ্গে দেখা হয়। এসময় তার স্বামী ও বোনের খোঁজ দেওয়ার কথা বলে মহসিন জসিমের নির্মাণাধীন একটি চারতলা ভবনের নিজ তলায় নিয়ে যায়। এসময় ওই গৃহবধূর সন্তানকে পাশে রেখে মহসিন ধর্ষণ করে।

পরে মহসিন তার বন্ধু রজমানকে ডেকে আনলে সেও ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়ে এবং ঘটনাটি তার আত্মীয়-স্বজনকে জানানোর পর সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার হাসপাতালে পাঠানো হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্তানের সামনেই মাকে গণধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০