সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে শহীদ মিনার ভেঙে বিদ্যালয়ের খেলার মাঠে অবৈধভাবে স্টল নির্মাণের অভিযোগে সংবাদ সম্মলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ও খেলার মাঠ নষ্ট করে অবৈধভাবে বানিজ্যিক স্টল নির্মাণের অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সদ্য বিদায়ী সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ১১টায় বিদ্যালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রধান শিক্ষক রীতা মন্ডল। প্রধান শিক্ষকের সাক্ষর জাল করে অবৈধ রেজুলেশন বানিয়ে দ্রুতগতিতে স্টল নির্মাণের কাজ শুরু করেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক জানান, তাকে চাপে রেখে শারমিন মৌসুমি কেকা তার পার্টনার বিএনপি নেতা আনিসুর রহমান তাপুকে সঙ্গে নিয়ে স্কুলে আসা যাওয়া করতেন। তাপু টেবিলে বসে একটি পিস্তল বের করে ভয় দেখাতেন। গত ১৪ আগস্ট শহীদ মিনার ভেঙে স্টল নির্মাণের কাজ শুরু করলেও ভয়ে শিক্ষকরা কেউ প্রতিবাদ করতে পারেনি। পরবর্তীতে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন এডহক কমিটি এসে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। এতে ক্ষিপ্ত হয়ে কেকা বিদ্যালয়, নতুন এডহক কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আগামী ২১ ফেব্রুয়ারির আগেই বিদ্যালয় মাঠেই নতুন শহীদ মিনার নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধান শিক্ষক। শহীদ মিনার ভাঙার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের মানেজিং কমিটির (এডহক) সভাপতি গাজী সানাউল হক অভিযোগ করেন, শরিমিন মৌসুমি কেকা স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর সুনাম ক্ষুণ্ন করে নানা ধরণের কাজ করে যাচ্ছেন। বিষয়টি সংসদ সদস্য জানতে পেরে নতুন কমিটি গঠনের ব্যাপারে প্রধান শিক্ষক রীতা মন্ডলকে নির্দেশ দেন। এ কমিটিতে থাকতে না পেরে কেকা স্কুলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে শহীদ মিনার ভেঙে বিদ্যালয়ের খেলার মাঠে অবৈধভাবে স্টল নির্মাণের অভিযোগে সংবাদ সম্মলেন

আপডেট সময় : ১২:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০