সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

স্ত্রীকে কুপিয়ে খুন করে পুলিশে ধরা দিলেন আ’লীগ নেতা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করার পর নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করলেন আওয়ামী লীগ নেতা আবদুর রহিম (৪০)। পুলিশ ঘটনাস্থলে এলে খুনের স্বীকারোক্তি দিয়ে নিজেই আত্মসমর্পণ করেন তিনি। বৃহস্পতিবার দিনগত রাত ৯টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডাক্তার আব্দুল মাবুদের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘাতক স্বামী আবদুর রহিম একই এলাকার রঞ্জু মিয়ার ছেলে এবং বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন- বৃহস্পতিবার দিনগত রাতে স্বামীর উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে জখম হয় স্ত্রী শারমিন সুলতানা রিনি (৩০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নেয়ার পথেই রিনির মৃত্যু ঘটে। রিনির মৃত্যুর পর স্বামী আবদুর রহিম নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনার কথা জানান। ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে পুলিশ। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবার এসে মামলা করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

এদিকে থানা হাজতে থাকা স্বামী আবদুর রহিমের মধ্যে স্ত্রী হত্যায় কোনরকম অনুশোচনা লক্ষ্য করা যায়নি বলে জানান ওসি। বরং সে বারবার নিজেকে আওয়ামী লীগ নেতা এবং স্ত্রীকে চরিত্র দোষে খুন করা হয়েছে, দাবি করেন।

জিজ্ঞাসাবাদে আবদুর রহিম পুলিশকে জানান, ৯ বছরের বিবাহিত জীবনে তাদের তিন সন্তান রয়েছে। এরমধ্যে এক সন্তান সদ্য ভুমিষ্ট হওয়া। মাত্র তিনমাস আগেই তৃতীয় সন্তানের মা হয়েছেন রিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ বছর আগে সাতকানিয়ার গোয়াজার পাড়া এলাকা থেকে রিনিকে ভালবেসে বিয়ে করেন আবদুর রহিম। কিন্তু বিয়ের পর থেকে প্রায়ই তাদের মধ্যে বিবাদ হতো। স্বামী নিজেই স্ত্রীকে প্রায় চরিত্র খারাপ ও ইয়াবা খায় বলে বলত। তবে ঘরের মধ্যে রিনি কিভাবে ইয়াবা পেতো তা তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে- স্ত্রীর বিরুদ্ধে স্বামী আবদুর রহিমের অভিযোগ মিথ্যে। এর পেছনে অন্য কোন রহস্য থাকতে পারে। রিনির পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর হয়তো আসল তথ্য জানা যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে কুপিয়ে খুন করে পুলিশে ধরা দিলেন আ’লীগ নেতা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০