সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার

আরএমপি’র “সাইবার অপরাধ বিভাগ” এর যাত্রা শুরু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ এই প্রথম রাজশাহী মেট্রোপলিটন পুলিশের “সাইবার অপরাধ বিভাগ” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। আজ সকাল সাড়ে ১০ টার সময় আরএমপি সদর দপ্তরে রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় এই ইউনিটের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন শেষে আরএমপি’র সদর দপ্তর কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বলেন যে, এই প্রথম আরএমপিতে সাইবার অপরাধ বিভাগ নামের একটি ইউনিট যুক্ত হলো। তিনি বলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হবে “সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ”। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন ফেসবুক, ইন্সট্রাগ্রাম ও টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপত্তিকর ব্যক্তিগত ছবি বা মিথ্যা তথ্য ও গুজব, রাষ্ট্রবিরোধী গুজব ইত্যাদি ছড়িয়ে কোন ব্যক্তি, সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠী অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আরএমপি’র সাইবার অপরাধ বিভাগ তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও সকল ধরনের সাইবার অপরাধ ঠেকাতে এই সাইবার অপরাধ বিভাগ কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আরএমপি’র সাইবার অপরাধ বিভাগ পুলিশ হেডকোয়ার্টার্স, স্পেশাল ব্রাঞ্চ এবং সিআইডির সাইবার অপরাধ সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভবপর হবে। আরএমপি’র থানা সমূহে রুজকৃত সাইবার অপরাধ সংক্রান্ত যে কোন মামলায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে মামলা সমূহ দ্রুত নিস্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ইউনিট। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালমা বেগম, পিপিএম-সেবা এবং উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম সহ অন্যান্য অফিসারগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আরএমপি’র “সাইবার অপরাধ বিভাগ” এর যাত্রা শুরু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০