সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরিশাল থেকে ৫৭ কেজি নিষিদ্ধ কারেন্ট জালসহ ০১ (এক) জন ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ ২৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি কর্তৃক বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭ কেজি (৫,১৩০ মিটার) নিষিদ্ধ কারেন্ট জালসহ ০১ (এক) জন ব্যবসায়ী গ্রেফতার। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখ ১৩.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার উজিরপুর থানাধীন ০৫নং ওয়ার্ডস্থ টার্মিনাল রোডে কাজী হাবিবুর রহমান তার নিজ দোকানের মধ্যে নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়/বিক্রয়ের জন্য মজুদ করে রাখছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ১৪.৩৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্ঠাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) কাজী হাবিবুর রহমান(৫৮), পিতা- মৃত কাজী আইনুল ইসলাম, সাং- উজিরপুর ৭নং ওয়ার্ড, থানা- উজিরপুর, জেলা- বরিশাল বলে জানায়। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়/বিক্রয়ের সাথে জড়িত। তার নিজ দোকানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রয়েছে। উক্ত দোকান থেকে ০৪ টি প্লাষ্টিকের বস্তার মধ্য থেকে সর্বমোট ৫৭ (সাতান্ন) কেজি কারেন্টের জাল, যাহা মোট ৫,১৩০ (পাঁচ হাজার একশত ত্রিশ) মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৭,০০০/- (সাতান্ন হাজার) টাকা। পরবর্তীতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল জেলার উজিরপুর থানায় বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সং/২০১৩) এর ৫(২)(ক) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল থেকে ৫৭ কেজি নিষিদ্ধ কারেন্ট জালসহ ০১ (এক) জন ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০