সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সীমান্তে আরও উত্তেজনা, ভারতীয় সেনার শ্যুটিং রেঞ্জে চলে এসেছে চীনা বাহিনী! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ ২২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সম্প্রতি সীমান্তে উত্তেজনা প্রশমনে ভারতের সঙ্গে ৫ দফা পরিকল্পনা বাস্তবায়নের সম্মতি দেয় চীন। রাশিয়ার মস্কোয় দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী এক বৈঠকে এই সম্মতি দেন। কিন্তু সেই আলোচনা ব্যর্থতায় পরিণত হল।

একদিকে আলোচনার নাটক, অন্যদিকে সীমান্তে একের পর এক সেনা বহর মোতায়েন।

দ্বিচারিতার খেলা ভালোই খেলে চলেছে চীন।

ব্রিগেড কমান্ডার স্তরের বৈঠক ফলপ্রসূ না হওয়ার পর ফের একটা বৈঠকের আয়োজন করতে চাইছে ভারত। নয়াদিল্লির বক্তব্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা উচিত। কিন্তু সেপথে হাঁটতে রাজি নয় বেইজিং।

এদিকে গণমাধ্যমের প্রতিবেদন বলছে সাঁজোয়া, অতিরিক্ত সেনা সীমান্তে মজুত করছে চীন। পূর্ব লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে স্পানগর গ্যাপে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার শ্যুটিং রেঞ্জের মধ্যে চলে এসেছে চীনা সেনারা। ফলে ভারতীয় সেনায় জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। চীনা উসকানিতে কোনওভাবেই যেন ভারত পা না দেয়, সেই নির্দেশ জারি করা হয়েছে।

আগস্ট মাসের ৩০ তারিখ থেকে গুরুং হিল ও মাগার হিলের মধ্যবর্তী স্পানগর গ্যাপে অবৈধভাবে সেনা মোতায়েন করেছে চীন। প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে চুশুলের কাছে দখলদারী এই সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য। দুই দেশই শ্যুটিং রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তের ওপর এখন উড়ছে ভারতীয় পতাকা। চীনা সেনাকে পুরোনো অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে ভারত। তবে পূর্ব লাদাখে এখনও বেশ কিছু এলাকায় নতুন করে ঘাঁটি তৈরি করেছে চীনা সেনারা। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, প্যাংগং লেক এলাকায় নতুন করে সেনাছাউনি চোখে পড়েছে।

কৌশলগত দিক থেকে এই এলাকায় যে দেশ প্রভাব ধরে রাখতে পারবে, তারা সামরিক দিক থেকে এ এগিয়ে থাকবে। এই বিষয়টা মাথায় রেখেই স্পানগার লেকের দক্ষিণ প্রান্তে ইতিমধ্যে একটি রাস্তা তৈরি করেছে চীন। যার মাধ্যমে চীনা সেনারা যাতায়াত করতে সক্ষম।

সেখানে তৈরি হয়েছে চীনা সেনাঘাঁটিও। এই এলাকা থেকেই চীনা সেনাকে সরে যাওয়ার কথা জানিয়েছিল ভারত। তবে তাতে যে তারা কর্ণপাত করেনি, তা বলাই বাহুল্য। তবে শুধু প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তই নয়, স্পানগার গ্যাপ এলাকাও দখল নিয়েছে ভারতীয় সেনা। এই এলাকা সেনা মুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: কলকাতা২৪, সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমান্তে আরও উত্তেজনা, ভারতীয় সেনার শ্যুটিং রেঞ্জে চলে এসেছে চীনা বাহিনী! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০