সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিহত দেখিয়ে চার্জশীট, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জীবিত ব্যক্তিকে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দেখিয়ে চার্জশীট দেয়ার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের সাবেক উপ-পরিদর্শক দীপঙ্কর চন্দ্র রায় বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

রবিবার আলোচিত এ ঘটনার তদন্ত প্রতিবেদন দেন তদন্তকারী সংস্থা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন।

ঘটনার তদন্তকারী সংস্থা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন বলেন, ‘জীবিত ব্যক্তিকে নিহত দেখিয়ে চার্জশীট দেয়ার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র রায়ের গাফিলতি রয়েছে। চার্জশীট দেয়ার আগে তিনি এ বিষয়ে সিনিয়র কোনো কর্মকর্তাকে অবহিত করেননি।

তাই তদন্তে দীপঙ্কর চন্দ্র রায়কে দোষী করা হয়েছে।

অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক দীপঙ্কর চন্দ্র রায়কে বরখাস্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া তদন্তে আর কারোর গাফিলতি পাওয়া যায়নি।

শাহ আলম ও তার নাতির উপর হামলার অভিযোগে ২০১৮ সালে বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করা হয়।

২০১৯ সালের ডিসেম্বরে এ মামলার চার্জশীট দেয় পুলিশ। কিন্তু চার্জশীটে ঘটনার অন্যতম অভিযুক্ত মোহাম্মদ জয়নাল বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এমন দাবি করে চার্জশীট থেকে বাদ দেয়া হয়।
জয়নাল আদালতে হাজির হলে প্রকাশ্যে আসে জীবিত আসামীকে মৃত দেখিয়ে চার্জশীট দেয়ার বিষয়টি। এরপর তোলপাড় শুরু হয় সিএমপিতে। এরপর মামলাটি তদন্তের জন্য ডিবি উপ-কমিশনারকে দায়িত্ব দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিহত দেখিয়ে চার্জশীট, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০