সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

করোনার দ্বিতীয় ধাক্কায় কাঁপছে ফ্রান্স, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ হাজার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ফ্রান্সে শুরু হয়েছে করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ। ইউরোপের দেশটিতে প্রাণঘাতী ভাইরাস থাবা বসানোর পরে এই প্রথম দৈনিক সংক্রমণ ১০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৬১ জন। প্রাণঘাতী ভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যেতে পারে, তার জন্য ফের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

খবর আল জাজিরার।

চীন থেকে সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রথম দফায়ও ব্যাপক তাণ্ডব চালিয়েছিল ফ্রান্সে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুঝড় উঠেছিল দেশটিতে। যদিও কঠোর লকডাউন জারি করে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছিল।

কিন্তু ফের দ্বিতীয় দফার সংক্রমণের ঢেউ আছড়ে পড়েছে। সময় যত গড়াচ্ছে ততই ভযাবহ হয়ে উঠছে পরিস্থিতি। একদিনে আক্রান্তের আগের রেকর্ড হয়েছিল বৃহস্পতিবার। ওই দিন ৯ হাজার ৮৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। শনিবার সেই রেকর্ড ভেঙে গেছে।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহ জুড়ে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৪৩২ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে অবস্থা সঙ্কটজনক হওয়ায় ৪১৭ জনকে আইসিইউতে রাখতে হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৭ জন সহ এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ হাজার ৯১০ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৯১১ জন। পরিস্থিতি মোকাবেলায় কী কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে সিদ্ধান্ত নিতে এরই মধ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার দ্বিতীয় ধাক্কায় কাঁপছে ফ্রান্স, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ হাজার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০