সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ছাত্রলীগ নেতা বাগিয়ে নিলেন আওয়ামী লীগ নেতার বউ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ ২৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: যশোরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বাগিয়ে নিয়েছেন চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান। সেই সাথে নিয়ে গেছে লক্ষাধিক টাকা। কিন্তু এতেই ক্ষ্যান্ত দেননি। ফের অর্থের জন্য দিয়ে যাচ্ছেন ক্রমাগত হুমকি। উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সহ-সভাপতি সাদেকুরের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন স্বরূপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হোসেন। রোববার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোলাইমান এসব অভিযোগ করেন।
আওয়ামী লীগ নেতা বলেন-‘চৌগাছা উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সহ-সভাপতি ছোটদিঘড়ী গ্রামের আইজেল হকের ছেলে সাদেকুর রহমান বিভিন্ন অজুহাতে তার বাড়িতে আসতো। একপর্যায়ে আমার স্ত্রীর সাথে সে পরকীয়া সম্পর্ক তৈরি করে। ২০১৭ সালে ৩১ জুলাই বাজার থেকে ফিরে জানতে পারি, ছাত্রলীগ নেতা সাদেকুরের সাথে আমার স্ত্রী চলে গেছে। যাওয়ার সময় তারা নগদ ৩ লাখ ৭৫ হাজার টাকাসহ কয়েক লাখ টাকার সোনার গহনা নিয়ে যায়।’

এ ব্যাপারে ২০১৮ সালে ৩ সেপ্টেম্বর তিনি যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি একটি মামলা করেন। এর কয়েকদিন পর ২২ সেপ্টেম্বর ফ্রিজ কিনতে ঝিনাইদহের কোটচাঁদপুর বাজারে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা সাদেকুর ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তার গতিরোধ করে ও ১০ লাখ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা তাকে মারপিট করে তার কাছে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এই ঘটনায় আদালতে তিনি আরও একটি মামলা করেন। এরপর দীর্ঘদিন সাদেকুর সপরিবারে সিলেট ছিল। সম্প্রতি এলাকায় ফিরে বিভিন্ন মাধ্যমে আবারও হাত-পা ভেঙে হত্যার হুমকি দিচ্ছে।

সোলাইমান হোসেন বলেন, ‘আওয়ামী লীগ নেতাকে মারপিট, হত্যার হুমকি, স্ত্রীকে ভাগিয়ে নেওয়া ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান এখন চৌগাছা ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। আমার বিরুদ্ধে বিভিন্ন নাটক সাজিয়ে মামলা ও হয়রানি করতে পারেন। এনিয়ে আমি আতঙ্কে আছি।

তবে ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘পারিবারিক কলহের কারণে ২০১৬ সালের দিকে সোলাইমান হোসেন ও তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়। এরপর ২০১৮ সালে পারিবারিকভাবে সালমার সাথে আমার বিয়ে হয়। আমি কারও বউকে বিয়ে করিনি। তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ে করেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রলীগ নেতা বাগিয়ে নিলেন আওয়ামী লীগ নেতার বউ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০