গাজিপুরে বানারীপাড়ার রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ ২৩০ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি/
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে রাজু আহম্মেদ (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কোনাবাড়ী থানাধীন এরশারনগর হাউজিংয়ের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাজু আহমেদ বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের বড় করফাকর গ্রামের কাঞ্চন খানের ছেলে। তিনি বাবা মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আজিবর হোসেন জানান, সকালে কোনাবাড়ী থানাধীন এরশারনগর হাউজিংয়ে সুজয় চন্দ্রশীলের বাড়ির বারান্দার আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় রাজু আহম্মেদের ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।


























