সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিদেশি বিমান দূরে থাকো: হুঁশিয়ারি ইরানের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় ইরানের জুলফিকার-৯৯ নামে যে নৌমহড়া শুরু করেছে তা নির্বিঘ্নে শেষ করার জন্য বিদেশি বিমানগুলোকে ওই অঞ্চলের আকাশসীমা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দেয়া হয়েছে।

ইরানের এই সতর্কবার্তা পাওয়ার পর ওই এলাকার আকাশ থেকে আমেরিকা তাদের সমস্ত ড্রোন সরিয়ে নিয়েছে। ইরানের সামরিক মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এ তথ্য জানিয়েছেন।

পারস্য উপসাগরের হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে অনুষ্ঠানরত এই মহড়ায় ইরানের সামরিক বাহিনীর বিমান এবং স্থল শাখা অংশ নেবে।

মহড়ায় প্রতিরক্ষামূলক অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে।
এদিকে, চলমান এ মহড়ায় ইরান ড্রোন, টর্পেডো, ভূমি থেকে ভূমিতে এবং উপকূল থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

মহড়া নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য শাহান্দ ডেস্ট্রয়ার ও বন্দর আব্বাস সাপোর্ট শিপসহ ইরানের ৭৯তম নৌবহরকে ভারত সাগরে মোতায়েন করা হয়েছে। এসব জাহাজ বিদেশি ও শত্রুর জাহাজের গতিবিধির উপর নজর রাখছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।

ইরানের সামরিক বাহিনীর বোমারু বিমান এবং কমব্যাট ড্রোন পূর্বপরিকল্পিত মিশন পরিচালনা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদেশি বিমান দূরে থাকো: হুঁশিয়ারি ইরানের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৫৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০