সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

উত্তেজনা বাড়িয়ে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ইরান পাকিস্তান রাশিয়া ও চীন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ ৩৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সাম্প্রতিক সময়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনা বিরাজ করছে চীনের। এদিকে ইরান ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে। তাই সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে ইরান, পাকিস্তান, চীন ও রাশিয়ার সশস্ত্র বাহিনী যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে।

চলতি মাসের শেষের দিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে এবং তাতে আরো কয়েকটি দেশ অংশ নেবে বলে কথা রয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, আর্মেনিয়া, বেলারুশ ও মিয়ানমার এ মহড়ায় যোগ দেবে। মহড়ার নাম দেয়া হয়েছে ককেশাস-২০২০।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়া চলবে ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

এতে প্রতিরক্ষা কৌশল রপ্ত করার ওপর বিশেষ জোর দেয়া হবে। এছাড়া শত্রুপক্ষকে ঘেরাও করা, যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলোও গুরুত্ব পাবে।
যখন প্রাণঘাতী করোনাভাইরাসের মোকাবেলায় সারা বিশ্ব হিমশিম খাচ্ছে তখন এ মহড়া অনুষ্ঠিত হতে চলেছে। এ জন্য এর বিশেষ গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেছে চীনা মন্ত্রণালয়।

মার্কিন সরকারের শত্রুতার মুখে ইরান, চীন ও রাশিয়া গত কয়েক বছর ধরে নিজেদের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে।

গত বছর এ তিন দেশ ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উত্তেজনা বাড়িয়ে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ইরান পাকিস্তান রাশিয়া ও চীন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০