সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

অবৈধভাবে বালু উত্তোলণের অপরাধে ডিমলায় এক ব্যক্তির ৭ দিনের কারাদন্ড। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম,আই সুজন,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের কৈ পাড়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলণকারী এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়,বুধবার(৯-সেপ্টেম্বর)দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে অবৈধভাবে বোমারু মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে উক্ত গ্রামের আবুল কাশেমের পুত্র একরামুল হোসেন (৪৫) কে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়শ্রী রানী রায়। ওই ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ করতে অপরাগতা প্রকাশ করায় তাকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।এ সময় নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন,ডিমলা থানার এসআই উজ্জ্বল শাহ্ এএসআই আব্দুর রাজ্জাক সহ সঙ্গীয়ফোর্স, ইউনিয়ন ভূমি কর্মকর্তা তহিদুল ইসলাম,পেশকার রোকনুজ্জামান রোকন উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একরামুল হোসেন নামের একজন ব্যক্তিকে (৫০.০০০) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান। কিন্তু তাৎক্ষনিক জরিমানার অর্থ প্রদানে অপারগতা প্রকাশ করায় ভ্রাম্যমান আদালতেরর বিচারক তাকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবৈধভাবে বালু উত্তোলণের অপরাধে ডিমলায় এক ব্যক্তির ৭ দিনের কারাদন্ড। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০