সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা শিহাব গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোররাতে গোয়েন্দা পুলিশের একটি দল উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শিহাব দুই মাসের বেশি সময় ধরে পলাতক ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বদরুদ্দোজা জিমেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে শিহাব আহম্মেদ জিহাদকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এর আগে মঙ্গলবার মামলার দ্বিতীয় আসামি জেলা ছাত্রলীগের অপর বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ২৬ জুন প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিম স্মরণে দোয়া মাহফিলে আসার পথে শহরের বাজার স্টেশন এলাকায় আটকৃত শিহাবসহ তার সহযোগীরা জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দের হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করে।

ঢাকার একটি হাসপাতালে ৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর ৫ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই রুবেল বাদী হয়ে শিহাব আহমেদ জিহাদসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২৮ জুন ছাত্রলীগের ২ সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদ ও আল-আমিনকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। গত ১৬ জুলাই মামলার তদন্তের দায়িত্বভার গোয়েন্দা পুলিশে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা শিহাব গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০