সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতের হাতে আসছে মিনিটে ৬০০ গুলি ছোঁড়া ভয়ঙ্কর অস্ত্র! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০ ২০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চীনের সঙ্গে উত্তেজনাপূর্ণ আবহের মধ্যেই নিজের অস্ত্রভাণ্ডারকে আরো উন্নত করল ভারত৷ এবার ভারতীয় সেনাবাহিনীর হাতে আসছে অত্যাধুনিক মারণাস্ত্র৷ ভারত ও রাশিয়ার মধ্যে একে-৪৭ ২০০৩ রাইফেলস নিয়ে ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হয়ে গেল৷ চুক্তির উল্লেখযোগ্য দিক হচ্ছে এই সমস্ত রাইফেলস ভারতেই প্রস্তুত হবে৷

বিশ্বে একে-৪৭ ২০০৩ এবং একে-৪৭ এই দুই রাইফেলই -আগ্নেয়াস্ত্রের মধ্যে সবচেয়ে উন্নত ও উচ্চক্ষমতা সম্পন্ন৷ এই ভয়ঙ্কর মারণাস্ত্র এবার ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টম অ্যাসল্ট রাইফেলের জায়গা নেবে৷ ভারতীয় সেনাবাহিনীর ৭ লাখ ৭০ হাজার একে-৪৭ রাইফেলের প্রয়োজন রয়েছে। এরমধ্যে এক লাখ আমদানি করা হবে। বাকিটা ভারতেই উৎপাদন করা হবে।

এই রাইফেল থেকে এক মিনিটে ৬০০ গুলি বেরোয়৷ আর এক সেকেন্ডে ১০ টি গুলি বেরোয়৷ এটা অটোমেটিক ও সেমি অটোমেটিক দুটি মোডেই ব্যবহার করা যায়৷ এর রেঞ্জ ৪০০ মিটার পর্যন্ত৷ এই রাইফেল লোড করার পর এর ওজন হবে ৪ কেজি৷

মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বার্ষিক সম্মেলনের সময় রাশিয়ার সঙ্গে এই চুক্তি চূড়ান্ত হয়।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়ায় গিয়েই এই চুক্তি ফাইনাল করেন৷
আগের মডেলের থেকে অনেক উন্নত এই মডেল, পাশাপাশি হিমালয়ের উঁচু পার্বত্য এলাকায় এই রাইফেল অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করবে৷ উত্তর পূর্ব রাজ্য থেকে লাদাখ এই বিস্তৃত সীমান্ত চীনের সঙ্গে উঁচু পার্বত্য সীমান্ত রয়েছে ভারতের৷ সম্প্রতি সেনা সংঘর্ষের জেরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে রুশ একে-৪৭ রাইফেল চুক্তি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। ভারতীয় সেনারা এতোদিন যে ইনসাস রাইফেল ব্যবহার করতো হিমালয়ের উচ্চতায় সেটার জ্যামিং আর ম্যাগাজিন ক্র্যাক হয়ে যেত৷

রাশিয়ার স্পুটনিক নিউজের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় সেনার ৭ লাখ ৭০ হাজার রাইফেল প্রয়োজন৷ এসব রাইফেল ভারতে ইন্দো-রাশিয়া রাইফেল্স প্রাইভেট লিমিটেড (আইআরআরপিএল) -এ যৌথভাবে তৈরি করা হবে। এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড ও কালাসনিকভ কংসর্ন ও রোসোবোরোনএক্সপোর্টের মধ্যে এই চুক্তি হয়েছে৷

এতে ভারতীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ৫০ শতাংশ অংশিদারিত্ব থাকবে।

আর রাশিয়ার কালাসনিকভের ৪২ শতাংশ ও সরকারি এক্সপোর্ট এজেন্সি রোসোবোরোনএক্সপোর্টের৭.৫ শতাংশ অংশিদারিত্ব থাকছে৷ সূত্র : টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের হাতে আসছে মিনিটে ৬০০ গুলি ছোঁড়া ভয়ঙ্কর অস্ত্র! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০