সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বানারীপাড়ায় গাঁজা সহ সস্ত্রীক মাদক কারবারি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০ ২১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় চিহিৃত মাদক ব্যবসায়ী ও এক সময়ের দুর্ধর্ষ ডাকাত রহিম হাওলাদার ওরফে কানা রহিমকে সস্ত্রীক গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে থানার নবাগত ওসি মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে মোঃ আঃ রহিম হাওলাদার (৪৫) ও তার স্ত্রী মোসাঃ ময়না বেগম (৩২)কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করে বরিশালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। প্রসঙ্গত ৯০’র দশকে শেষের দিকে বিয়ে বাড়িতে ডাকাতি ও নববধুকে তুলে নিয়ে ধর্ষণ করায় সেই সময়ের দুর্ধর্ষ ডাকাত রহিম হাওলাদারের দু’চোখ উপড়ে ফেলে অন্ধ করে দেয় জনতা। সেই থেকে সে ‘কানা রহিম’ নামে পরিচিত। চোখ হারিয়ে ডাকাতি করতে না পারলেও নিজ বাড়িতে বসে মাদকের ব্যবসা চালিয়ে যায় সে। র্এ আগেও সে একাধিক বার মাদক সহ গ্রেফতার হয়ে হাজতবাস করে। পরে জামিনে বের হয়ে সে আবারও মাদক ব্যবসা চালিয়ে যায়। এদিকে সস্ত্রীক তাকে গ্রেফতার করায় ওই এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় গাঁজা সহ সস্ত্রীক মাদক কারবারি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০