সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মৌমাছির বিষে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মৌমাছির বিষ স্তন ক্যান্সারের আগ্রাসী কোষ ধ্বংস করতে সক্ষম বলে প্রমাণ পেয়েছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। পরীক্ষাগারে এই বিষ এবং এতে থাকা মেলিটিন নামের উপাদান ব্যবহার করে ট্রিপল নেগেটিভ ও এইচইআর২ নামে দুই ধরনের স্তন ক্যান্সারের কোষ ধ্বংস করতে সমর্থ হয়েছেন তারা। খবর বিবিসির।

এই আবিষ্কারকে ‘রোমাঞ্চকর’ হিসেবে উল্লেখ করে আরও গবেষণার প্রয়োজন মনে করছেন বিজ্ঞানীরা।

ক্যান্সার চিকিৎসায় মৌমাছির বিষ নিয়ে গবেষণায় জানা গেছে, এই বিষে হাজার হাজার রাসায়নিক উপাদানের মিশ্রণ রয়েছে, যা ক্যান্সারের কোষের বিরুদ্ধে কাজ করে। এগুলোর মধ্যে মানুষের চিকিৎসার জন্য অল্প কিছুই উৎপাদন করা যেতে পারে। এর আগেও মৌমাছির বিষ নিয়ে গবেষণায় দাবি করা হয়েছিল, এতে ত্বক ক্যানসার তথা মেলানোমা নিরোধক বিরোধী উপাদান রয়েছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হ্যারি পারকিন্স ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চে এবারের গবেষণায় দেখা গেছে, মৌমাছির বিষ স্তন ক্যান্সার চিকিৎসায়ও কার্যকরী।

এই নিয়ে গবেষণা প্রতিবেদনটি পর্যালোচনা বিষয়ক জার্নাল নেচার প্রিসিসন অনকোলোজিতে প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, মরণঘাতী ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সার অন্যতম। বিশ্বজুড়ে নারীদের মধ্যে দিন দিন বাড়ছে এই ক্যান্সারের প্রকোপ। এতে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌমাছির বিষে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০