সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দেহরক্ষী থেকে প্রেমিকা হওয়া সেই নারীর মর্যাদা ফিরিয়ে দিলেন থাই রাজা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০ ২১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
প্রেমিকা সিনিনাতের কাছ থেকে কেড়ে নেওয়া রাজকীয় সম্মাননা ও পদ ফিরিয়ে দিয়েছেন থাইল্যান্ডের রাজা ভাজিরালংকরান। রাজকীয় সম্মানের অপব্যবহারের অভিযোগে গত বছরের অক্টোবরে এগুলো ছিনিয়ে নেওয়া হয়। আজ বুধবার রাজদরবারের এক ফরমানে সিনিনাত ওয়ংভাজিরাপাকদিকে তার ‘রয়াল কনসোর্ট’ মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। খবর বিবিসির।

জানা গেছে, থাইল্যান্ডে রাজার সঙ্গী বা সহযোগীকে ‘রয়াল কনসোর্ট’ হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে এই মর্যাদা পেলেও তিনি রাজার স্ত্রী হিসেবে স্বীকৃতি পান না। দেশটির গত প্রায় এক শতাব্দীর ইতিহাসে প্রথমবারের মতো ২০১৯ সালের জুলাই মাসে এই মর্যাদা পেয়েছিলেন সিনিনাত ওয়ংভাজিরাপাকদি। তবে এর কয়েক মাসের মাথায় তা কেড়ে নেওয়া হয়।

ওই সময়ে রাজপ্রাসাদের তরফে জানানো হয়, রানি হওয়ার অন্যায় প্রচেষ্টা আর প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করেছেন সিনিনাত।
১৯৮৫ সালে জন্ম নেওয়া সিনিনাত ওয়ংভাজিরাপাকদি থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় এলাকার বাসিন্দা। তৎকালীন যুবরাজ ভাজিরালংকরান-এর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে নার্স হিসেবে কাজ করেছেন তিনি। পরে রাজার দেহরক্ষী হিসেবেও কাজ করেন। পাইলট ও প্যারাসুট ব্যবহারে দক্ষতা অর্জনের পর যোগ দেন রাজকীয় রক্ষী বাহিনীতে।

২০১৯ সালের শুরুতে তাকে মেজর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়। কয়েক মাস পর রাজা ভাজিরালংকরান নিজের চতুর্থ স্ত্রী রানি সুথিধাকে বিয়ে করার কিছু দিনের মধ্যে ‘রয়াল কনসোর্ট’ হিসেবে নিয়োগ পান সিনিনাত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেহরক্ষী থেকে প্রেমিকা হওয়া সেই নারীর মর্যাদা ফিরিয়ে দিলেন থাই রাজা।

আপডেট সময় : ০৫:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০