সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

কম দামে জোর করে জমি লিখে নিতেন সেই বরকত-রুবেল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জমির নেশা ছিল রুবেল-বরকতের। কোনো জমি পছন্দ হলেই মালিকের কাছ থেকে কম দামে কিনতেন, নয়তো জোর করে লিখে নিতেন। এভাবেই হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক হয়েছেন তারা। আর সাধারণ মানুষ জমি হারিয়ে হয়েছেন নিঃস্ব।

মমিন ও বাবু দুই বন্ধু। ফরিদপুরে শেখ রাসেল শিশু পার্কের সামনে গাড়ির পার্সের ছোট্ট দোকান। অনেকদিনের জমানো টাকার সঙ্গে ধার নিয়ে প্রায় ২৬ লাখ টাকায় বাইপাস সড়কের পাশে ৫ দশমিক এক নয় শতাংশ জমি কিনেন। ইচ্ছা ছিল গাড়ির একটা গ্যারেজ বানাবেন দু’জন মিলে।

পাশেই রুবেল-বরকতের জমি। একদিন ডেকে জানিয়ে দেয় মমিন ও বাবুর জমিও তাদের লাগবে।
ভুক্তভোগী জানান, ‘আমাদেরকে চাপ দিতে থাকে জমি লাগবে বলে। জমি আমাকে দিয়ে দাও এ কথা বলার পরদিন সকালে এসে দেখি ১০ ফুট দেয়াল দিয়ে ঘিরে ফেলেছে আমার জমি। ‘

জমি লিখে নেয়ার কাহিনী বলেন বাবু।

তিনি বলেন, ‘জমির সামনে শুধু দেয়াল দিয়েই থামেননি, জমি তাদের নামে রেজিস্ট্রি করে নেয় তারা। মন্ত্রীর পুরানো বাড়িতে আয় বলে তারা সেখানে যাবার পর বলে দলিলে সই কর। জীবন বাঁচানোর ভয়ে সই করে দিয়ে আসলাম। আমার বাড়ি লিখে নিল না ঘর লিখে নিল না-কী লিখে নিল আমি তা জানি না। ‘
ফরিদপুরের বাইপাস সড়কের রাস্তার দু’পাশের জমির মালিকদের জমি বিক্রি করতে বাধ্য করতো। যারা বিক্রি করতেন তারাও সঠিক মূল্য পেতেন না। আর যারা রাজি হতেন না তাদের কাছ থেকে জোর করে জমি লিখে নিতেন।

অনুসন্ধানে দেখা যায়, শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইমতিয়াজ হাসান রুবেলের নামে হেবা দলিল হয়েছে ওই জমির। আইনজীবী অ্যাডভোকেট সুবল সাহা জানান, ‘রক্তের সম্পর্কের মধ্যে হেবা দলিল করতে হবে। রক্তের সম্পর্কের বাইরে এটা হয় না। তবে এটা হয়ে থাকলে ভয়ে হয়েছে। আমি নিশ্চিত।

তবে জমির দলিল লেখার কথা অস্বীকার করেন দলিল লেখক। দলিল লেখক মোহাম্মদ আজহার আলী বলেন, ‘আমি লিখিনি। কাগজের ওপর নাম আছে না। ‘

আর ক্যামেরা দেখে ভূমি অফিস থেকে সটকে পড়েন রুবেল বরকতের হয়ে যারা দলিল লিখতেন। মমিন, বাবুর সাথে রুবেলের রক্তের সম্পর্ক না থাকলেও কিভাবে দলিল করা হলো তা জানতে দুপুর দুইটায় গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অফিসে পাওয়া যায়নি। বার বার ফোন করলেও তিনি সাড়া দেননি।

তার অফিস দুইটায় শেষ বলে জানান অফিসের কর্মকর্তারা। অথচ মমিন, বাবুর জমির দলিল রেজিস্ট্রি করা হয়েছে সন্ধ্যার সময়। পরদিন গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা কথা বলতে সরকারের নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে মুখ খোলেননি।

এভাবে ভূমি অফিসের কর্মকর্তাদের সহযোগিতায় মানুষের জমি লিখে নিয়েছেন রুবেল বরকত ও তার বাহিনী। এখন পর্যন্ত রুবেল-বরকতের ২ হাজার ৪ শ ৫০ বিঘা সম্পত্তির হদিস পেয়েছে আইনশৃংঙ্খলা বাহিনী।

সূত্র: ডিবিসি’র প্রতিবেদন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কম দামে জোর করে জমি লিখে নিতেন সেই বরকত-রুবেল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০