সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

সেই আয়েশাকে এবার স্বাস্থ্য অধিদপ্তরের বাইরে বদলি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০ ২৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তরের বহুল পরিচিত মুখ ডা. আয়েশা আক্তারকে এবার অধিদপ্তরের বাইরের একটি প্রতিষ্ঠানে বদলি করা হয়েছে। ২০ আগস্ট অধিদপ্ততরের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ওএসডি) এবং প্রোগ্রাম ম্যানেজার-১, এনডিসি (নন-কমিউনিকেবল ডিজিজ) ডা. আয়েশা আক্তারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এরপর ২৭ আগস্ট ওই উপসচিবের স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে তাকে রাজধানীর শেরেবাংলা নগরের ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়। তার স্থলে প্রোগ্রাম ম্যানেজার-১, এনডিসি পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ওএসডি) ডা. আবদুল আলিম।

মাত্র সাত দিনের মাথায় আকস্মিকভাবে ডা. আয়েশার বদলির নির্দেশে অধিদপ্তরের চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীরা বিস্মিত হয়েছেন। তারা বলছেন, ডা. আয়েশা আক্তারের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ না থাকলেও মাত্র সাত দিনের ব্যবধানে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের ইনচার্জের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে মূলপদে ফিরিয়ে নেয়া এবং তাকে অধিদপ্তরের বাইরে বদলি করাটা সরকারি নিয়মনীতির মধ্যে পড়ে না।

ডা. আয়েশা আক্তার মহামারি করোনাভাইরাস সংক্রমণকালে পদত্যাগকারী স্বাস্থ্য মহাপরিচালক (বিদায়ী) ডা. আবুল কালাম আজাদের নির্দেশনায় অধিদপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু বর্তমান মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম দায়িত্ব গ্রহণের পর তাকে কন্ট্রোল রুমের দায়িত্ব থেকে বিরত থাকতে মৌখিক নির্দেশনা দেন।

মৌখিক নির্দেশের পর থেকে তিনি আর কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করেননি। ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে তাকে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রেল রুমের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। ২৭ আগস্ট তাকে শ্যামলীর টিবি হাসপাতালে বদলি করা হয়।
সূত্র: জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেই আয়েশাকে এবার স্বাস্থ্য অধিদপ্তরের বাইরে বদলি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৩৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০