সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিশ্বের সব দেশকে পেছনে ফেলে দৈনিক সংক্রমণের রেকর্ড গড়ল ভারত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

যত দিন যাচ্ছে ভারতে ততই বেপরোয়া হয়ে উঠছে প্রাণঘাতী করোনাভাইরাস। এতে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি। রবিবার ভারত তৃতীয়বার বৈশ্বিক সংক্রমণের দিনভিত্তিক হিসাবে রেকর্ড গড়ল। এদিন দেশটিতে ৭৮ হাজার ৭৬১ জন নতুন এই রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

এর আগে বিশ্বের কোনও দেশে ২৪ ঘণ্টায় এত মানুষ শনাক্ত হয়নি।
বয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জুলাইয়ের ১৬ তারিখ একদিনে মোট শনাক্ত হয়েছিলেন ৭৭ হাজার ২৯৯ জন। ভারত এই রেকর্ড ছাড়িয়ে যায় গত বৃহস্পতিবার।

ভারতে এখন পর্যন্ত মোট ৩৬ লাখ ১৯ হাজার ১৬৯ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৬৪ হাজার ৬১৭ জনের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ৫৮৮তে দাঁড়িয়েছে। পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, ২ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৯৯৩ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৬ হাজার ৬৬৭ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬১ লাখ ৭৩ হাজার ২৩৬ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৮৭ হাজার ২২৪ জন।

সুস্থ ৩৪ লাখ ২৫ হাজার ৭২৩ জন।
ব্রাজিলে ১ লাখ ২০ হাজার ৮৯৬ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৬২ হাজার ৩১১ জন। সুস্থ ৩০ লাখ ৩১ হাজার ৫৫৯ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেওয়া রাশিয়ায় এখন পর্যন্ত ৯ লাখ ৯০ হাজার ৩২৬ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৭ হাজার ৯৩ জন।

পাঁচ নম্বরে থাকা পেরুতে ৬ লাখ ৪৭ হাজার ১৬৬ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ২৮ হাজার ৭৮৮ জন।

মেক্সিকোয় শনাক্ত রোগী ৫ লাখ ৯৫ হাজার হলেও মৃত্যুতে অনেক উপরে দেশটি। এখন পর্যন্ত ৬৪ হাজার ১৫৮ জন মারা গেছেন সেখানে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বের সব দেশকে পেছনে ফেলে দৈনিক সংক্রমণের রেকর্ড গড়ল ভারত।

আপডেট সময় : ০৮:৪৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০