র্যাব- এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০ ১০৩ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ২৯ আগস্ট ২০২০ তারিখ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৯.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন ৯নং ওয়ার্ড কোস্টগার্ড অফিস সংলগ্ন রসুলপুর কোস্টগার্ড ব্রীজের দক্ষিণ পার্শ্বে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৯ আগস্ট ২০২০ তারিখ আনুমানিক ১৯.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ মাহবুব শেখ(৪২), পিতাঃ মৃত মালেক শেখ, সাং- রসুলপুর ০৯ নং ওয়ার্ড, থানাঃ কোতয়ালী, বিএমপি, বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৩৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ২,৫৩০/- টাকা উদ্ধার করে। উল্লেখ্য আসামী মোঃ মাহবুব শেখ(৪২) এর নামে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় ০৪ টি মামলা রয়েছে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন


























