সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

আওয়ামী লীগ নেতার মামলায় স্ত্রী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদকে হত্যাচেষ্টা মামলায় তার স্ত্রী মিলি আক্তারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাজীব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার মিলি আক্তারকে শনিবার (২৯ আগস্ট) আদালতে তোলা হবে।

গত ২০ আগস্ট ভোররাতে ঘুমন্ত অবস্থায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদকে মশলা বাটার শিল (পুঁতা) দিয়ে মাথায় আঘাত করেন স্ত্রী মিলি আক্তার। প্রথমে ইলিয়াসকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ২৩ আগস্ট আওয়ামী লীগ নেতা ইলিয়াস নিজে বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র এজাহার নামীয় আসামি ও অজ্ঞাত আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়। বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাজীব হোসেন তদন্ত করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগ নেতার মামলায় স্ত্রী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:২৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০