সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতের সবচেয়ে বিপজ্জনক মিসাইল কিনবে ভিয়েতনাম, চিন্তায় চীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চীনের সঙ্গে ভিয়েতনামের সম্পর্ক মোটেই ভালো না। এ অবস্থায় ভারতের সবচেয়ে বিপজ্জনক ক্ষেপণাস্ত্র কিনতে চাইল ভিয়েতনাম। এক্ষেত্রে রাশিয়ার অনুমতির প্রয়োজন ছিল। কারণ রাশিয়া ও ভারত একত্রে এই মিসাইল তৈরি করেছে।

তবে এবার অনুমতি মিলেছে রাশিয়ারও। ফলে ভারতের থেকে এই মিসাইল কিনতে আর বাধা রইল না ভিয়েতনামের। যদি ভারতের এই দুর্দান্ত মিসাইল ভিয়েতনামে মোতায়েন হয়, তবে নিঃসন্দেহে দক্ষিণ চীন সাগরে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে চীনকে।
ভারতের কাছে চাওয়া ভিয়েতনামের এই মিসাইলটি আসলে ব্রাহ্মস।

সম্প্রতি রাশিয়া এই মিসাইলটিকে তৃতীয় কোনও দেশকে দেওয়ার অনুমতি দিয়েছে।
ব্রাহ্মস মিসাইল প্রোজেক্টে রাশিয়াও ৫০ শতাংশ অংশীদার ছিল, সুতরাং এই ক্ষেপণাস্ত্র রফতানির জন্য রাশিয়ার অনুমতি প্রয়োজন ছিল। এমন সময়ে এই অনুমতি এসেছে, যখন ভিয়েতনাম ব্রাহ্মস কেনার ব্যাপার আগ্রহ প্রকাশ করছে।

ভিয়েতনাম ভারতের থেকে ব্রাহ্মস ও আকাশ এয়ার ডিফেন্স মিসাইল নিতে চাইছে। যদি শেষ পর্যন্ত চুক্তি হয়, তবে ভিয়েতনাম এই দুটি মিসাইলকে সুরক্ষার জন্য নিজের দেশে মোতায়েন করবে।

এর ফলে চীনা ভয় থেকে ভিয়েতনাম কিছুটা মুক্ত হবে। এছাড়াও ভিয়েতনামের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার হবে।
এর আগে ২০১৮ সালে ভারতের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণও বলেছিলেন, বিশ্বের অনেক দেশই ভারতীয় মিসাইল কিনতে ইচ্ছুক। তখনও এই তালিকায় ভিয়েতনামের নাম ছিল। পাশপাশি নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, সরকারও মিসাইল মিত্র দেশগুলোর কাছে বিক্রি করতে আগ্রহী।

অন্যদিকে এর আগে চীনও ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, মিয়ানমার প্রভৃতি দেশে বহু ধরণের সংবেদনশীল অস্ত্র রফতানি করেছে, যা কিনা এক সময় ভারতের চিন্তা বাড়িয়েছিল। সূত্র: কলকাতা২৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের সবচেয়ে বিপজ্জনক মিসাইল কিনবে ভিয়েতনাম, চিন্তায় চীন

আপডেট সময় : ০৮:২৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০