সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

চাঁদাবাজির মামলায় বরিশালে ইউপি চেয়ারম্যান কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক

বরিশালে দু’টি চাঁদাবাজির মামলায় সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে চাঁদাবাজির পৃথক দু’টি মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পরে আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন লিটন মোল্লা।

আদালতের বিচারক মারুফ আহমেদ আসামী লিটন মোল্লার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। নগরীর বিমান বন্দর থানার ওসি জাহিদ বিন-আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

লিটন মোল্লা বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রথমে জেলা টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং পরে সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে ওই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

করোনাকালে চাঁদা দিতে অস্বীকার করায় গত ২১ জুলাই রাতে দূরপাল্লা রুটের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার শহিদুল ইসলামকে বেদম মারধর করে তার সাথে থাকা পরিবহন কোম্পানির আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠে লিটন মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে। মামলা দায়েরের পরপরই আত্মগোপন করেন লিটন।

লিটন পলাতক থাকাবস্থায় গত ৯ আগস্ট তার শ্যালক কামরুল ইসলাম নথুল্লাবাদ টার্মিনালের বিএমএফ পরিবহনে চাঁদাবাজি করতে গেলে তাকে আটক করে পুলিশ।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় কামরুল ও তার ভগ্নীপতি লিটন মোল্লাকেও আসামি করা হয়। দুই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর আজ আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদাবাজির মামলায় বরিশালে ইউপি চেয়ারম্যান কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০